সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা না মানা ও কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগেও অভিযান চালিয়েছে দুদক। হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও নির্ধারিত কর্মঘণ্টা না মানার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযান চালিয়ে এ তথ্য পায়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি টিম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সর্বশেষ ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য চায়। একই সঙ্গে ডিউটি রেজিস্টার, ছুটি রেজিস্টারসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়।
দুদকের প্রাথমিক পর্যালোচনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা পালন না করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযানের সময় হাসপাতালের স্বাস্থ্যসেবার পরিস্থিতিও যাচাই করে দুদক টিম। রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কিনা, তা সরেজমিনে দেখার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করা হয়।
সংগৃহীত বায়োমেট্রিক হাজিরা, ডিউটি রেজিস্টার, ছুটি রেজিস্টারসহ অন্যান্য নথিপত্র বিশ্লেষণ করবে এনফোর্সমেন্ট টিম। এরপর অনিয়মের ধরন ও দায়ীদের বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিট জানিয়েছে, দুই অভিযানের ক্ষেত্রেই প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে কমিশনের কাছে সুপারিশ করা হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/bangladesh/2026/09/08/newsID_1850/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৯-২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ