VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ

১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণসহ বিমানের কর্মী আটক

লেখক: ভিটিভি বিডি ডেক্স

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণসহ সজিব নামে এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিমানের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি স্বর্ণ পাচার হতে পারে। পরে আমরা নজরদারি বাড়াই। এক পর্যায়ে যাত্রী নামার পর আমাদের লোকজনকে দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করে তাকে ধরে ফেলি। পরে তার দেখানো মতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমরা মালামালসহ তাকে কাস্টমস হেফাজতে রেখেছি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/09/05/newsID_1657/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৫-০৯-২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ