VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ

সুবিধার পর সুবিধা, তবুও কমছে না খেলাপি ঋণ

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ঋণখেলাপিদের একের পর এক সুবিধার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আরও প্রায় ১৮ হাজার কোটি টাকা বেড়ে ফের ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো খেলাপি ঋণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়।

 

 

 

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাস আগে গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা ৩২ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

 

 

 

 

গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ছয় মাসে বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা। আর গত সেপ্টেম্বর শেষে ছিল ৬ লাখ ৪৪ হাজার ৪১৫ কোটি টাকা। মোট ঋণের যা ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/business/2026/09/02/newsID_1412/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৪-০৯-২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ণ