VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ণ

মক্কা জোট

ইসরায়েলের হুমকির মধ্যেই শক্তিশালী হচ্ছে

লেখক: ভিটিভি বিডি ডেক্স

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে একটি আঞ্চলিক ‘নিরাপত্তা ও সহযোগিতা কাঠামো’ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার জোটের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তুরস্ক ছাড়াও সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন। ইস্তাম্বুলে হাকান ফিদান বলেন, এই জোট আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার এবং অনিশ্চয়তা কমাতে সহায়তা করবে। ধীরে ধীরে অঞ্চলটিতে আরও বেশি স্থিতিশীলতা তৈরি হবে এবং অনিশ্চয়তা কমবে।

আরও পড়ুন: বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সৌদি-তুরস্কের সায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কমিটির বৈঠকটি হয় অটোমান আমলের একটি প্রাসাদে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। এটি মিসরসহ অন্য দেশগুলোর জন্যও উন্মুক্ত।

হাকান ফিদান সাংবাদিকদের বলেন, এই জোট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো আন্তর্জাতিক নীতির ওপর প্রতিষ্ঠিত।

 

সম্প্রতি ইসরায়েল জানিয়েছে, গ্রিসের জন্য ‘অ্যাকিলিস শিল্ড’ নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে এথেন্সের সঙ্গে ৩ বিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া, তুরস্ককে কৌশলগত হুমকি হিসেবেও উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন সময়ই মক্কা জোটের কমিটির প্রথম বৈঠক হলো।

এ প্রসঙ্গে হাকান ফিদান বলেন, ‘নেতানিয়াহু মানবতা, আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তার অভিন্ন শত্রুতে পরিণত হয়েছেন। তিনি এখন গুরুত্ব দেওয়ার মতো ব্যক্তি নন। আন্তর্জাতিক ব্যবস্থাকে নেতানিয়াহুর হুমকির বিরুদ্ধে লড়াই করতে হবে।

আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা জোটে সব আঞ্চলিক দেশের দরজা খোলা: এরদোগান

 

নতুন সদস্য নেওয়া

জোটটি প্রতিষ্ঠিতই হয়েছে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে। নতুন গঠিত কমিটি জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কর্মসূচি এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে বৈঠক শেষে জানিয়েছেন ফিদান।

মিসরসহ অন্য দেশগুলো এই চুক্তিতে যোগ দিতে পারবে কি না, জানতে চাইলে ফিদান বলেন, ‘এটি অবশ্যই সম্ভব।’ তবে তিনি জোর দিয়ে বলেন, সদস্য হওয়ার শর্ত, প্রক্রিয়া ও মানদণ্ড নির্ধারণে আলোচনা এখনও চলছে।

 

 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জোটে যোগদানের প্রক্রিয়া নিয়ে আমরা একটি রোডম্যাপ তৈরির বিষয়েও কাজ করছি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/09/01/newsID_1389/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৯-২০২৬, ০৭:০০ অপরাহ্ণ