যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের সুযোগ
অন্যান্য দেশের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ায় জাপান সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেছেন, এর জন্য জাপানের সাধারণ মানুষের উচিত তাদের নিজস্ব সরকারকে জবাবদিহির আওতায় আনা।
ইরানি বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যে ইরানে হামলা চালাতে জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আরাগচি। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানে জাপানের মাটি ও সেখানকার স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দেন যে জাপানের ভূখণ্ডে থাকা কোনো সামরিক স্থাপনা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আগ্রাসন বা কোনো আক্রমণাত্মক অভিযান পরিচালনা করা হলে তার দায় জাপান সরকারকেও নিতে হবে। এই পদক্ষেপের মধ্য দিয়ে জাপানও মার্কিন অপরাধের অংশীদার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/world/2026/08/30/newsID_1304/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৮-২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ণ