VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ণ

বাইক চালিয়ে দেখার কথা বলে নিয়ে পালালেন কনস্টেবল, পরে গণধোলাই

লেখক: ভিটিভি বিডি ডেক্স

সিলেটে বিক্রির জন্য দেওয়া মোটরসাইকেল চালিয়ে দেখার (ট্রায়াল) কথা বলে নিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনার পর অভিযুক্ত কনস্টেবল মোরসালিন কবিরকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট জেলা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার জানান, অভিযুক্ত কনস্টেবল বিয়ানীবাজার থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে গোলাপগঞ্জ পৌরসভার বইটিকর এলাকায় সাইদুর রহমান নামের এক যুবক ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপন দেখে ওলিউল ইসলাম নামের এক সঙ্গীকে নিয়ে কনস্টেবল মোরসালিন হেতিমগঞ্জে গিয়ে মোটরসাইকেলটি দেখেন।

একপর্যায়ে মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে নিয়ে গোলাপগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের মালিক সাইদুর ও স্থানীয়রা ধাওয়া দিয়ে বইটিকর এলাকায় তাকে আটক করেন।

 

 

 

 

আটকের পর বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে থানায় সোপর্দ করেন। পরে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, মোরসালিন ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়ে অনিয়ম করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় তদন্তপ্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/bangladesh/2026/08/30/newsID_1257/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৮-২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ণ