VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০১:৪৯ অপরাহ্ণ

ঢাকার বিমানবন্দরে বড় স্বর্ণ চোরাচালান, তিন ঘটনায় জব্দ ৫৪ কেজি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক সংঘবদ্ধ একটি চক্র ভুয়া ঠিকানা ব্যবহার করে দেশে স্বর্ণের অবৈধ চালান আনছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ একটি ভুয়া ঠিকানায় আসা ফলের চালানে ১৬ কেজি স্বর্ণ আসে। পৃথক ঘটনায় বিমানবন্দরের কার্গো হোল্ড থেকে আরও দুটি চালানে ৩৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, গত ১৯ জুলাই হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাজধানীর উত্তরখানের মন্ডার ওই ভুয়া ঠিকানায় ফুড লিংক প্রতিষ্ঠানের নামে ফলের দুটি ক্যারেট আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কার্গো আমদানি শাখায় কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে ফলের একটি ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণ জব্দ করে। বিমানবন্দরের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের মালিক মো. গোলাম মোস্তফা।

 

 

সংশ্লিষ্টরা জানান, এ নিয়ে বিমানবন্দরে পৃথক তিনটি ঘটনায় মোট ৫৪ কেজি স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় গোলাম মোস্তফার নামে বিমানবন্দর থানায় একটি মামলা হয়।
পুলিশ জানায়, বিমানবন্দরকেন্দ্রিক সংঘবদ্ধ একটি চোরাই চক্র বিভিন্ন পণ্যের আড়ালে ভুয়া ঠিকানা ব্যবহার করে বিদেশ থেকে কৌশলে স্বর্ণের অবৈধ চালান আনছে।

১৯ জুলাই স্বর্ণ জব্দের ঘটনায় মামলা হলে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফল আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিংকের মালিক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই রোকনুজ্জামান চৌধুরী বলেন, আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।

 

তদন্ত কর্মকর্তা আরও বলেন, সংঘবদ্ধ একটি চক্র ভুয়া ঠিকানা ব্যবহার করে বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির নামে কৌশলে আনছে কোটি কোটি টাকার স্বর্ণের চালান। রিমান্ডে গোলাম মোস্তফার দেওয়া স্বর্ণ পাচারের চাঞ্চল্যকর তথ্য গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/business/2026/08/29/newsID_1234/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৮-২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ণ