VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

সৌদি-আমিরাত-পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় ইরান, হরমুজ নিয়েও শর্ত

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানসহ আশেপাশের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে ঝামেলা না করে আলোচনার মাধ্যমে এক হয়ে থাকা উচিত। কোনো দেশেরই অন্য দেশের ওপর জোর খাটানো ঠিক নয়।

 

 

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সমুদ্রপথটি আবার খুলে দেওয়ার বিষয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়, আটকে রাখা টাকা ফেরত দেয় এবং লেবাননে হামলা বন্ধ করে, তবেই এই নৌপথটি সাধারণ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ওমানের সহায়তায় এবং সামরিক বাহিনীর অনুমোদনে এই নৌপথ পরিচালনার নতুন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

 

আরও পড়ুন: কিয়েভের পশ্চিমে গুদামে রুশ ড্রোন হামলা, নিহত ২৭

 

 

 

প্রেসিডেন্ট আরও জানান, মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির ব্যবসা-বাণিজ্য ৩৫ শতাংশ কমে গেলেও জনগণের ঐক্যের কারণেই ইরান এখনো শক্ত হয়ে টিকে আছে।

তবে তিনি স্পষ্ট করে দেন, ইরান শান্তিপূর্ণ আলোচনা করতে রাজি থাকলেও চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না। নিজেদের দেশের স্বার্থ রক্ষা করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই এখন ইরানের মূল লক্ষ্য।

 

 

 

সূত্র: সামা টিভি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/29/newsID_1221/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১১-১১-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ