VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ণ

ইরান তেল বিক্রি না করতে পারলে কেহ পারবে না: মোহাম্মদ বাঘের গালিবাফ

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত ২২ জুলাইয়ের একটি পুরোনো বার্তা পুনরায় প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।

ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

 

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর জবাবেই গালিবাফ ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই যুদ্ধের সমীকরণ স্পষ্ট—হয় সবাই, নয়তো কেউ নয়। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না।

 

 

 

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও কড়া মন্তব্য করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। তার মতে, ওই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে মার্কিন সেনার উপস্থিতি না থাকা।

 

গালিবাফ আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

তার এই বক্তব্যের মাধ্যমে ইরান হরমুজ প্রণালি ও আঞ্চলিক তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/29/newsID_1175/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৮-২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ণ