VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

মক্কা প্যাক্ট নিয়ে প্রস্তাব এলে ইতিবাচকভাবে বিবেচনা করব: পররাষ্ট্রমন্ত্রী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে প্রস্তাব এলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হয়।

 

 

রুমিন ফারহানা তাঁর সম্পূরক প্রশ্নে বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট স্বাক্ষর করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে দেশের কী ধরনের সুবিধা হবে, তা জানতে চান তিনি।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্টটি বর্তমানে তিনটি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে। বাংলাদেশ এ প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আলোচনায় আসেনি। কারণ, সেটি প্যাক্টের সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করবে।

 

 

তিনি বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।

খলিলুর রহমান বলেন, প্রস্তাব আসার আগে প্যাক্টটির ভালো-মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি। প্রস্তাব এলে সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করা হবে।

 

 

মক্কা প্যাক্টের সম্ভাব্য বিস্তারের প্রসঙ্গে তিনি বলেন, এটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে তা বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। ‘এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে কারও উদ্বেগের অবকাশ নেই, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/08/27/newsID_1140/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৮-০৮-২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ণ