VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ

সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ইরান সফরের আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে, ফোনালাপে ট্রাম্প ও মুনির ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গেও বৈঠক করেন।

 

রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে। তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ন্ত্রণে ইরানের ভূমিকার কথা তুলে ধরেন এবং ১৪ দফা সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন আসিম মুনির। বৈঠকে গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জুনে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করার অভিযোগ করেন।

 

 

 

 

 

ওই সমঝোতার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে কারিগরি আলোচনার পথ তৈরি করা।

গালিবাফ বলেন, সমঝোতা স্মারকে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব স্পষ্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রই প্রতিশ্রুতি ভঙ্গ করে আঞ্চলিক স্থিতিশীলতার পথে বাধা তৈরি করেছে এবং দেশটির প্রতি অবিশ্বাস আরও বাড়িয়েছে।

 

তিনি বলেন, ইরান এখনও সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং বাইরের চাপেও দেশটি প্রভাবিত হচ্ছে না।

বৈঠকে আসিম মুনিরও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/08/25/newsID_1117/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৮-২০২৬, ০২:৪১ পূর্বাহ্ণ