সকল মেনু

সবশেষ

একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

 

তিনি আরও বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই

 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার ভাষ্য, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।

আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এমএসএ

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।