সকল মেনু

সবশেষ

এক দিনে তিন প্রান্তের পূজায় প্রধানমন্ত্রীকে আগে দেখিনি: মোস্তফা ফারুকী

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ২২, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

আনন্দময় ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। একই সঙ্গে দেশের তিন প্রান্তের পূজামণ্ডপে এক দিনে প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়টি আলাদা করে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মোস্তফা সরওয়ার ফারুকী।

পোস্টে তিনি লেখেন, ‘একটা দারুণ আনন্দময় পূজা কাটালো বাংলাদেশ! সব ষড়যন্ত্র ছিন্ন করে নিরাপদ এই আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের সবাইকে ধন্যবাদ। এবং এই ফেস্টিভ স্পিরিটের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষেরও ধন্যবাদ প্রাপ্য।

মোস্তফা সরওয়ার ফারুকী লেখেন, ‘তবে একটা কথা আলাদা করে বলা উচিত। বয়স তো কম হইলো না। এক দিনে দেশের তিন প্রান্তের পূজায় কোনো প্রধানমন্ত্রীকে যেতে আগে দেখছি বলে মনে পড়ে না। এগুলার একটা ইমপ্যাক্ট থাকেই।

প্রতি বছর এমন পরিবেশ বজায় রাখার প্রত্যাশা জানিয়ে ফারুকী লেখেন, ‘প্রত্যেক বছর এইরকমই চলুক। মনে রাখতে হবে জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট—“সবাইকে নিয়ে, সবার জন্য বাংলাদেশ”।

এদিকে পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে নিজের আরেকটি বক্তব্যেও রাজনৈতিক প্রসঙ্গ টেনেছেন এই উপদেষ্টা। এক বন্ধুর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘এক ভাই ব্রাদারকে বললাম, “এবারের এই পূজায় বাংলাদেশের সবারই মন ভালো।” সে বললো, “না ভাই, আমি অ্যাট লিস্ট একজনকে দেখছি যার লেখা দেখে মনে হইছে এবার এতো শান্তিময় পূজা হওয়াতে সে ক্ষিপ্ত হয়ে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে দোষারোপ করতেছে।

এর জবাবে নিজের বক্তব্য তুলে ধরে ফারুকী লেখেন, ‘আমি বললাম, বাংলাদেশের হিন্দু ভাই-বোনেরা খারাপ থাকলে যাদের রাজনৈতিক ফায়দা হাসিল হয়, তাদের তো মন খারাপ হবেই। হোক তবে তাদের মন খারাপই হউক।’ পোস্টের শেষে প্রার্থনার ইমোজিও যুক্ত করেন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।