সকল মেনু

সবশেষ

এতো বছরের অভিজ্ঞতার পরও শুটিংয়ের আগে ভয় পান মিমি চক্রবর্তী

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

টালিউডের জনপ্রিয় ‘দুষ্টু কোকিল’খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে। নতুন চরিত্র, নতুন সেট এবং নতুন দলের সঙ্গে কাজ— সবকিছু মিলিয়ে শুটিং শুরুর আগে এক ধরনের উদ্বেগে ভোগেন তিনি। এমনকি শুটিংয়ের আগের রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন ‘দুষ্টু কোকিল’।

নিজের এক অজানা ভয় ও অস্বস্তির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে এখনো তার মনে অজানা ভয় কাজ করে।

তিনি বলেন, শুটিংয়ের প্রথম দিন তিনি একটু আগভাগেই সেটে পৌঁছে যান। সেখানে গিয়ে কারা কাজ করছেন, সবাই ঠিকমতো প্রস্তুত কিনা—এসব দেখে নেন। আগে থেকেই পুরো পরিবেশ সম্পর্কে ধারণা নিতে পারলে তার অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায় বলেও জানান এ ‘দুষ্টু কোকিল’খ্যাত অভিনেত্রী।

মিমি চক্রবর্তী বলেন, নতুন একটি ছবির কাজ শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। তাই শুটিংয়ের প্রথম দিন অন্যদের চেয়ে কিছুটা আগেই সেটে পৌঁছানোর চেষ্টা করেন তিনি।

অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় নতুন এ সিনেমায় কাজ করবেন। আবারও এ জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা। এর আগেও ‘রক্তবীজ’ সিনেমায় জুটি হয়ে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

উল্লেখ্য, অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত আগামী দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন আবির চট্টোপাধ্যায়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।