সকল মেনু

সবশেষ

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে বিপর্যয়, নিহত ৩

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ২১, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো দুজন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতে তারা ভেসে যান।

পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরো বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।