সকল মেনু

সবশেষ

ইরানকে ধ্বংসে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে শত্রুরা: পেজেশকিয়ান

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ২১, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে, যা ‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, একদল ‘দখলদার, নিপীড়ক ও জবরদস্তিকারী’ দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছিল। তবে ইরানের ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে তিনি আরও জানান, আসন্ন শীত মৌসুমে ইরানে যেন বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।