সকল মেনু

সবশেষ

দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির বিরোধী দল প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মঙ্গোলিয়ার সরকারি সংবাদ সংস্থা মন্টসামের প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনেছে।

মন্টসামের তথ্য অনুযায়ী, খুরেলসুখ উখনা বলেন, ‘ডেমোক্রেটিক পার্টি বলেছে, সত্য উদ্‌ঘাটনের স্বার্থে আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। আমি তাদের সঙ্গে একমত। তাই মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্ব হস্তান্তর করছি। আমার বিরুদ্ধে তদন্ত হবে এবং আমি আমার সম্মান পুনরুদ্ধার করব।’

২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া খুরেলসুখ বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাঁকে হেয় ও অপমানিত করার উদ্দেশ্যে করা হয়েছে। তবে তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগ কার্যকর হতে হলে দেশটির ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট পার্লামেন্ট ‘স্টেট গ্রেট খুরাল’-এর অনুমোদন প্রয়োজন।

তথ্যসূত্র: রয়টার্স।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।