সকল মেনু

সবশেষ

নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার

ভিটিভি বিডি ডেক্স

উজ্জ্বল কুমার

নওগাঁ জেলা প্রতিনিধি

প্রকাশ : নভেম্বর ১০, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

নওগাঁর মান্দা উপজেলার তানইল গ্রামে বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামিরা হলেন বৈদ্যপুর গ্রামের আব্দুল আলিম ভুট্টু (৫০) ও বেজোড়া গ্রামের এনামুল সরদার (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাদী ও তাঁর মা কালীপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ভুক্তভোগী তরুণী ও তাঁর বাবা ছিলেন। ঘটনার সময় ভুক্তভোগীর বাবা বাজার করার জন্য স্থানীয় নীলা বাজারে যান।

এই সুযোগে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে দুই অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।