ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।
এলজিইডির অধীনে বর্তমানে ১লাখ ২০ হাজার হাজার কোটি টাকার কাজ চলমান ও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানান তিনি। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন ইঞ্জিনিয়ারদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।
তিনি বলেন, ‘নবীন ইঞ্জিনিয়ারদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে গতি আসবে।’ কাজে কোনো রকম শিথিলতা দেখানো যাবে না জানিয়ে তিনি বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|


আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।