সকল মেনু

সবশেষ

দেশে ফিরে আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ২৭, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, তবে, আইজিপি তার বক্তব্য থেকে সরে এসেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তো দেশে নাই। আইজিপির ব্যাপারে যদি অন্যান্য কোনো সিদ্ধান্ত থাকারও প্রবণতা থাকে এটা তিনি (প্রধানমন্ত্রী) বিবেচনা করবেন উনি কী করবেন। সরকারের ফাইনাল অবস্থান কী হবে এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নিজে বিবেচনা করবেন।

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। লাশ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি।

সোমবার রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়ে তিনি বলেন, দেশে উগ্রদের আষ্ফালন রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এমন অপরাধ করবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনার অংশ নেওয়ার ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে পছন্দ করছে না বাংলাদেশ। তার বিষয়ে সরকারের মনোভাব আগের মতোই আছে।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের যেসব পয়েন্টে নোট অব ডিসেন্ট আছে, সেগুলো নিয়েও কাজ করবে সরকার।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।