সকল মেনু

সবশেষ

সৌদি আরবে হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ২৭, ২০২৬
পড়তে: ১ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকির কারণে দেশটিতে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল। এর ধারাবাহিকতায় আবারও নাগরিকদের সতর্ক করল দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশটিতে বিমানবন্দর লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।