সকল মেনু

সবশেষ

সাদপন্থিরা সন্ত্রাসী, ইজতেমা ময়দানে তাদের অধিকার নেই: বাবুনগরী

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ২৪, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

সাদপন্থিরা সন্ত্রাসী, তাদের ইজতেমা ময়দান ব্যবহার করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

শনিবার (২৪ অক্টোবর) টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে বাস্তবায়ন এবং টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ ব্যবহারে সাদপন্থিদের বিষয়ে ২০২৫ সালের পর থেকে প্রযোজ্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, সাদপন্থিরা খুন করেছে। তাদের বিচার হতে হবে। তারা সন্ত্রাসী, তারা ইজতেমা ময়দান করতে পারবে না।

এর আগে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান সাংবাদিক সম্মেলনের প্রস্তাবনা উপস্থাপন করে বলেন, সারা দেশের ৬৪ জেলার প্রতিনিধিদের সঙ্গে হেফাজতের আমির বৈঠক করেছেন। বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত দুটি হলো, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থিরা কোনো ইজতেমা ও তাবলিগি কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং সাদপন্থিদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলার দ্রুত চার্জশিট দিতে হবে।

সাংবাদিক সম্মেলনে ৪১ জন আলেম মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা রশিদুর রহমান ফারুক প্রমুখ।

ইতোমধ্যে সরকার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব- আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব- আগামী ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। দুটি পর্বের আয়োজক শূরায়ি নেজাম বাংলাদেশ (জুবায়েরপন্থি)।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।