সকল মেনু

সবশেষ

বিয়ের ২০ বছর পর ফের বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ১৭, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুরিয়া ও অভিনেত্রী জ্যোতিকা দম্পতি ব্যক্তিগত জীবনে দুই দশক ধরে তারা সংসার করছেন। সম্পর্কটা তারও আগে থেকে। এই অনিন্দ্য পথচলা উদযাপন করতে আবার ‘বিয়ে’ করলেন এ তারকা দম্পতি।

এর আগে ১৯৯৯ সালে প্রথম দেখা হয়েছিল সুরিয়া ও জ্যোতিকার। বসন্ত পরিচালিত ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর বিভিন্ন সিনেমায় কাজ করতে করতেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেটাই একসময় রূপ নেয় সম্পর্কে। ২০০৩ সালের ‘কাখা কাখা’ সিনেমায় অভিনয়ের সময়ই তারা প্রেমে জড়িয়ে পড়েন।

এদিকে দাম্পত্য জীবনের ২০ বছরপূর্তি উপলক্ষ্যে আবারও বিয়ের পিঁড়িতে বসেন সুরিয়া ও জ্যোতিকা। শপথপাঠ করেন তারা। সম্প্রতি নিজেদের সন্তান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনে চার্চের ফাদারের কাছে বিয়ের শপথ নেন দুজনে। পুরো আয়োজনের একটি ভিডিও বানানো হয়েছে। সেই ভিডিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ তারকা দম্পতি। তারা এই আয়োজনের নাম দিয়েছেন ‘দ্য সিক্যুয়েল’।

সামাজিক মাধ্যম পোস্টে জ্যোতিকা লিখেছেন— ‘আমাদের ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর উপলক্ষ্যে বিয়ের শপথ হালনাগাদ করে নিলাম। না, এটা কোনো পারফেক্ট বিয়ের উদযাপন নয়। অনেক অসঙ্গতি, অনেকটা মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থভাবে একে অপরকে ভালোবাসার উদযাপন।

এ অভিনেত্রী বলেন, এ সম্পর্কের বিষয়টি তার কাছে কল্পনার মতোই ছিল। অথচ সেই কল্পনার রাজ্যেই তিনি বসবাস করছেন, থাকবেন বাকিটা জীবনও।

সুরিয়া ও জ্যোতিকার এই অপূর্ব সম্পর্ক এবং দাম্পত্যের উদযাপন দেখে মুগ্ধ তারকাসহ সামাজিক মাধ্যমের নেটিজেনরা। আর মাধবন থেকে শুরু করে অভিনেত্রী কাজল আগারওয়াল, রাশি খান্না, জেনেলিয়া দেশমুখ, সোনাক্ষী সিনহাসহ অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

২০ বছরের দাম্পত্য নতুন করে গড়তে মাত্র ১৯ ঘণ্টায় ‘পুনর্বিবাহ’ হয়েছে। সেই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ৬ কোটি ১০ লাখ! ৪৫ লাখের বেশি মানুষ ভিডিওটিতে প্রতিক্রিয়া দিয়েছেন। বলা বাহুল্য, সুরিয়া-জ্যোতিকার সম্পর্কের উদযাপন অন্যদের কাছে আনন্দ ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর বিয়ে করেন সুরিয়া ও জ্যোতিকা। মজার ব্যাপার হলো— এর মাত্র তিন দিন আগে ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল তাদের অভিনীত ‘সিল্লুনু ওরু কাধাল’ সিনেমাটি; যেখানে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। দীর্ঘ সংসারজীবনে তাদের রয়েছে দুই সন্তান দিয়া ও দেব। তারাও এখন বড় হয়ে গেছেন। অভিনয় ছাড়াও এখন স্বামী-স্ত্রী যৌথভাবে সিনেমা প্রযোজনা করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।