সকল মেনু

সবশেষ

সমুদ্রের তলদেশে বিশাল সোনার ভান্ডার পেল চীন

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ১৩, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের একদল গবেষক বিশাল এক গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ নামের গবেষণা জাহাজে করে এই অভিযান চালানো হয়।

দীর্ঘ ১৮ দিনের এই অভিযানে গবেষকরা ডুবোযান ব্যবহার করে ৭০০ থেকে ১,৫০০ মিটার গভীরতায় এই নতুন খনিজ ক্ষেত্রটি আবিষ্কার করেন।

 

উত্তপ্ত সামুদ্রিক জলউৎস বা হাইড্রোথার্মাল ভেন্ট থেকে সংগৃহীত আকরিক নমুনার প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এখানকার মাটিতে স্বর্ণ ও রূপার পরিমাণ স্থলভাগের যেকোনো খনির চেয়ে অনেক বেশি।

 

কিছু নমুনায় প্রতি টন আকরিক থেকে ১৫.৪ গ্রাম পর্যন্ত স্বর্ণ এবং ১,২৭১ গ্রাম পর্যন্ত রূপা পাওয়া গেছে। এই খনিজ ভান্ডারে তামা ও দস্তার মতো গুরুত্বপূর্ণ ধাতুর পাশাপাশি বিশাল পরিমাণে পলিমিটালিক সালফাইড রয়েছে, যা বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনির সমতুল্য।

 

এছাড়া এই চরম পরিবেশের চারপাশে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বিচরণও লক্ষ্য করা গেছে। তবে গভীর সমুদ্রের তীব্র চাপ ও জটিল পরিস্থিতির কারণে এই খনিজ সম্পদ এখনই উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষকরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।