সকল মেনু

সবশেষ

ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর আল-মাখা দখলের দাবি হুথিদের

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ১০, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলীয় শহর আল-মাখা দখলে নেওয়ার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইয়েমেনি সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, হুথিরা এখন কৌশলগত বাব আল-মানদেব প্রণালির আরও কাছে পৌঁছে গেছে। প্রণালির আশপাশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপকূলীয় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পথেও তারা অনেকটা এগিয়ে রয়েছে।

 

পুরো ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়া হুথিদের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। আল-মাখা দখলের দাবি সত্য হলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে।

 

এদিকে গত এক সপ্তাহে ইয়েমেনে লড়াই ব্যাপকভাবে বেড়েছে। সংঘাতের প্রভাব ইয়েমেনের সীমান্ত ছাড়িয়ে সৌদি আরবেও পৌঁছেছে।

ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।